সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম!

  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬.৫৪ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল গ্রাউন্ড থেকে বিএমডব্লিউ সেডান গাড়িতে করে বের হওয়ার সময় দুই বন্দুকধারী তাঁকে লক্ষ্য করে সরাসরি উইন্ডশিল্ড ও সাইড উইন্ডো দিয়ে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালায়।

চরম সৌভাগ্যবশত ষষ্ঠ ছোঁড়া গুলিটির সময় আততায়ীর রিভলভার জ্যাম হয়ে যাওয়ায় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অলৌকিকভাবে বেঁচে গেছেন এই অভিনেতা।

Tiger Shroff 02
প্রকাশ পাওয়া ১৮ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, টাইগার শ্রফ তাঁর বিএমডব্লিউ গাড়ির সামনের প্যাসেঞ্জার সিটে বসার পরপরই বাইকে করে তিন ব্যক্তি সেখানে হাজির হয়। দুই বন্দুকধারী গাড়ি ঘেঁষে দাঁড়িয়ে সোজা উইন্ডশিল্ড ও জানালার কাচ লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।

একেবারে কাছে এসে জানালার দিয়ে ষষ্ঠ গুলিটি চালানোর সময় হুট করেই শুটারের আগ্নেয়াস্ত্রটি জ্যাম হয়ে আটকে যায়। ততক্ষণে গুলিতে রক্তাপ্লুত হয়ে পড়েন টাইগারের ড্রাইভার ফেরদৌস। ড্রাইভার ছিটকে গাড়ি থেকে বেরিয়ে গেলে তৃতীয় সহযোগীর প্রস্তুত রাখা মোটরসাইকেলে চড়ে চম্পট দেয় দুই হামলাকারী।

অন্য একটি ১৪ সেকেন্ডের ক্লিপে ঘটনার হৃদয়বিদারক দৃশ্য ধরা পড়ে। আশপাশের সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে ‘খুব খারাপ হয়ে গেল রে ভাই!’ বলে চিৎকার করতে থাকেন। চালক আহত হয়ে লুটিয়ে পড়লে রক্তে ভেসে যায় গাড়ি ও সড়কের কিছু অংশ।

এ সময় এক নারী চিৎকার করে বলতে থাকেন, টাইগার, জলদি ওকে নিয়ে যাও! অবস্থা বেগতিক দেখে টাইগার শ্রফ তাৎক্ষণিকভাবে নিজের সিট ছেড়ে ড্রাইভিং সিটে চলে আসেন এবং দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বের হয়ে যান। হামলায় টাইগার সম্পূর্ণ অক্ষত থাকলেও তাঁর ড্রাইভার এবং পাশে থাকা আরও এক ব্যক্তি গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tiger Shroff 03
ঘটনার কিছুক্ষণের মধ্যেই লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে। ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় বিষ্ণোই গ্যাংয়ের অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি দাবি করে, টাইগার শ্রফকে তাদের নির্দেশ মেনে চলতে বলা হয়েছিল। কিন্তু তিনি তাদের কথা অমান্য করে সালমান খানের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছিলেন, তাই তিনি তাদের ‘হিট লিস্টে’ ছিলেন।

উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে কেন্দ্র করে গুজরাটের জেলে বন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দীর্ঘদিন ধরেই সালমান খান ও তাঁর ঘনিষ্ঠ সঙ্গীদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

হামলার ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে মহারাষ্ট্রের রাজ্য সরকার। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যেই এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com