ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ১৪ টি মোটরসাইকেলসহ মোট ৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৭টি বাস, ৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১৭৪টি মোটরসাইকেলসহ মোট ৩০৯টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ২৯টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ৫টি ক্যাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১২১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১৭টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ২০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩টি বাস, ৭টি ট্রাক, ১৯টি ক্যাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১১৫টি মোটরসাইকেলসহ মোট ৩৫৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৩টি বাস, ১৭টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ৫৩০টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭৩৩টি গাড়ি ডাম্পিং ও ৩৮২টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।










