সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১.৩৮ পিএম
  • ৫৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ- চট্টগ্রামে মোহনা টিভির মীরসরাই প্রতিনিধি ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা কোনো ব্যক্তির ওপর হামলার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত। দায়িত্ব পালনরত সাংবাদিককে ভয় দেখিয়ে, হামলা করে কিংবা শারীরিকভাবে লাঞ্ছিত করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না।

তারা বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করতে হবে। দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। এর প্রভাব পড়বে পুরো সাংবাদিক সমাজের ওপর। মাঠপর্যায়ে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো সাংবাদিক আক্রান্ত হওয়ার পরও যদি অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়, তাহলে তা আইনের শাসন ও সাংবাদিক নিরাপত্তা—দুই ক্ষেত্রেই নেতিবাচক বার্তা দেয়।

মানববন্ধনে বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না। জনস্বার্থে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো চাপের কাছে সাংবাদিক সমাজ মাথা নত করবে না। সাংবাদিকের ওপর হামলার প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে।

মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com