সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে এনটিভির বর্ষ পুর্তি উপলক্ষে আলোচনাসভা।ময়মনসিংহে এনটিভির বর্ষ পুর্তি উপলক্ষে আলোচনাসভা।

  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২, ১১.৩৭ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ এনটিভির বিশ বছরে পদার্পন উপলক্ষে ময়মনসিংহের স্থানীয় একটি হোটেলে কেককেটে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম, জেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক এম এ কুদ্দুস, দপ্তর সম্পাদক দীন ইসলাম ফকরুল, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায় প্রমুখ।

এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, বিশ বছর ধরে দেশ ও মানুষের ভাবনা, গনতন্ত্র দেশের অগ্রযাতা উন্নতি আর মানুষের ভালবাসায় সিক্ত হয়েছে এনটিভি। নিরপেক্ষ সংবাদ বৈচিত্রময় নানা প্রোগ্রাম প্রদর্শন করে দর্শক হৃদয় জয় করা এনটিভির পথচলা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বনিক সমিতির পরিচালক শংকর শাহা, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক মতিউল আলম, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নজীব আশরাফ, বাংলা নিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, প্রথম আলোর জেলা প্রতিনিধি কামরান পাভেজ, যমুনা টিভির ব্যুরো চীফ হোসাইন শাহিদ, ক্যামেরাপার্সন দেলোয়ার হোসেন, সময় টিভির ব্যুরো চীফ সাদিকুর রহমান, ক্যামেরাপার্সন হোসেন আলী, নিউজ টুয়েন্টিফোর টিভির ব্যুরো চীফ সৈয়দ মাহফুজুর রহমান নোমান, ক্যামেরাপার্সন কাউসার আহমেদ, একাত্তর টিভির ক্যামেরাপার্সন নুরুজ্জামান, দেশটিভির প্রতিনিধি ইলিয়াস আহমেদ, দীপ্ত টিভির প্রতিনিধি মাহমুদুল হাসান মিলন, দৈনিক স্বজনের বার্তা সম্পাদক কামাল হোসেন, ঢাকা প্রতিদিনের ব্যুরো প্রধান এম. এ আজিজ, স্বদেশ সংবাদের স্টাফ রিপোর্টার শিবু রঞ্জন মজুমদার, দৈনিক জাহানের স্টাফ রিপোর্টার ইব্রাহীম মুকুট, এশিয়া টিভির প্রতিনিধি আবু তোরাব রাসেল, সংবাদ প্রতিদিনের আব্দুল আজিজ, ঢাকা পোষ্টের প্রতিনিধি উবায়দুল হক, দৈনিক স্বদেশ সংবাদের সহকারি সম্পাদক আজিজুর রহমান খোকন, আমাদের ময়মনসিংহের সম্পাদক কামরুল হাসান, ময়মনসিংহ লাইভ ডটকমের সম্পাদক আবদুল কাইয়ুম, ঢাকা টাইমসের জয়নাল আবদীন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, চ্যানেল আই ক্যামেরাপার্সন নাজিম উদ্দিন সাঈদ, দৈনিক স্বজনের স্টাফ রিপোর্টার প্রদীপ বিশ্বাস, সাপ্তাহিক ময়মনসিংহের সম্পাদক মফিজ উদ্দিন, দৈনিক জাগরণের জেলা প্রতিনিধি এনামুল হক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি খোরশিদুল আলম মুজিব, দৈনিক জনতার শেখ বিপ্লব, সাংবাদিক জগলুল পাশা রুশোসহ স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালের কর্মরত সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com