সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আত্রাই প্রেসক্লাব এর কমিটি গঠন সভাপতি-তপন, সম্পাদক-হেনা

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ১২.৫৩ এএম
  • ২৮২ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে “আত্রাই প্রেস ক্লাব”  এর নতুন কমিটিতে সভাপতি দি ডেইলি অবজারভার ও প্রতিদিনের
সংবাদ পত্রিকার আত্রাই প্রতিনিধি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক  দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার আত্রাই প্রতিনিধি আবু হেনা  মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল সারে এগারোটায়  প্রেসক্লাব ভবনে ক্লাবের সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার আত্রাই  প্রতিনিধি রুহুল আমীন এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। প্রথম  অধিবেশন শেষে দৈনিক চাঁদনী বাজার পত্রিকার আত্রাই প্রতিনিধি ও  প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সেন্টু নতুন কমিটি  গঠনের কার্যক্রম শুরু করেন। এতে সভাপতি হিসাবে তপন কুমার সরকার,  সাধারণ সম্পাদক হিসাবে আবু হেনা মোস্তফা কামাল মনোনয়ন পত্র  উত্তোলন করেন। আর কোন প্রার্থী মনোনয়ন উত্তোলন না করায় উভয়ে
বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।
এসময় সাপ্তাহিক প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভি,  খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি নাজমুল হক নাহিদ, দুর্জয় বাংলার  প্রতিনিধি আল আমিন মিলন, নব দিগন্তের প্রতিনিধি ফিরোজ  হোসেন, সমকাল নিউজ ২৪ ডট কম প্রতিনিধি ছাবেদ আলী, দি  নিউজ মেইল প্রতিনিধি সোহেল রানা, বাংলাদেশ সমাচার প্রতিনিধি  খালেক হাসান, দৈনিক জনবানির প্রতিনিধি হারুন অর রশিদ, আজকের  বসুন্ধরা প্রতিনিধি রফিকুজ্জামান, বাংলাদেশ বার্তা প্রতিনিধি  এমরান মাহমুদ প্রত্যয়, সোহেল রানা, আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com