সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১-৭ মে ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ শুরু।

  • আপডেট সময় সোমবার, ২ মে, ২০২২, ২.২০ এএম
  • ২৮২ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

৬ষ্ঠ বারের মত ১-৭ মে ২০২২ দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় গণমাধ্যম সপ্তাহ। এবছর সাংবাদিকদের এই সপ্তাহটিকে ঘিরে তেমন থাকছেনা অনুষ্ঠানমালার আয়োজন। সাংবাদিকদের অধিকার ও পেশার মর্যাদা রক্ষায় বিএমএসএফ গত ৫ বছর ধরে দেশব্যাপী এই সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে উদযাপন করে আসছে।

এ বছর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৩ শতাধিক শাখা কমিটির সদস্যরা শুধু প্রচার প্রচারণা আর পারস্পারিক যোগাযোগ সমন্বয়ের মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপনের প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি সপ্তাহটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে ২৪ এপ্রিল থেকে এমপিদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পাঠানো অব্যাহত আছে, যা ৭ মে পর্যন্ত চলবে।

১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের মাঝে পহেলা মে শ্রমিক দিবস ও পবিত্র ঈদ উল ফিতরের কারণে এ বছর থাকছে না বর্ণাঢ্য র‌্যালী-সমাবেশ কিংবা বড় আয়োজন।

শাখাগুলোতে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ, ৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকছে বিনামূল্যে সদস্য সংগ্রহ কর্মসূচী।

সপ্তাহটি উপলক্ষে ৭মে’র আলোচনায় দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভুমিকা, অতীত ঐতিহ্য, সমস্যা, সম্ভাবনা, অধিকার ও ১৪ দাবি আদায় নিয়ে কথা হবে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে দেশে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের যেমন: শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, প্রাণী সপ্তাহ, আনসার সপ্তাহ, ফায়ার সপ্তাহ, সহ বিভিন্ন সপ্তাহ ও অগনিত দিবস রয়েছে। কিন্তু একমাত্র গণমাধ্যম অঙ্গনে কোন সপ্তাহব্যাপী কর্মসূচী নেই এবং ৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস বিশ্বের সকল দেশে রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হলেও তা বাংলাদেশে ব্যতিক্রম।

গণমাধ্যম সপ্তাহের প্রবক্তা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর গণমাধ্যম সপ্তাহ ২০২২ উপলক্ষে গণমাধ্যম,সাংবাদিক ও দেশবাসির প্রতি শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে সপ্তাহটি রাষ্ট্রীয় স্বীকৃতির পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সাংবাদিকদের প্রাণের দাবি জাতীয় গণমাধ্যম সপ্তাহটি উদযাপনে সকল গণমাধ্যম, সাংবাদিক, প্রশাসন ও দেশবাসির সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com