সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলী প্রেসক্লাবের সভাপতি কিবরিয়া,সম্পাদক খাইরুল ইসলাম

  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ১১.২৮ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

মল্লিক মো জামাল, বরগুনা প্রতিনিধি বরগুনার তালতলী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি গোলাম কিবরিয়া সোহাগ ( যায়যায় দিন ) ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ ( আজকের পত্রিকা ) নির্বাচিত হয়েছেন। শনিবার (০৪ ডিসেম্বর) রাত ৮টায় প্রত্যাহারের শেষ সময় ছিলো। এতে ৫টি পদের বিপরীতে ২ জন করে মনোনয়ন ফরম সংগ্রহ করায় একটি সমঝোতার মাধ্যেমে ৯ সদস্যের কমিটিকে নির্বাচন কমিশনার অনুমোদন দেয়। গত ২২ নভেম্বর প্রেসক্লাবটির কার্যকরী পরিষদের নিয়মিত মাসিক সভায় ২০২২ সালের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে সকল সদস্যদের প্রতি পদের বিপরীতে দুইজন করে মনোনয়ন ফরম তুলে। এরপরে ঘোষিত তফসিল অনুযায়ী ৪ ডিসেম্বর মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ সময় ছিলে। রাত ৮টায় দিকে ক্লাবের সকল সদস্যদের নিয়ে একটি সমঝোতার মাধ্যমে অন্য সভাপতি ও সম্পাদক প্রার্থী তাদের পদ প্রত্যাহার করে নেয়। পরে নির্বাচন কমিশন সভাপতি মো. গোলাম কিবরিয়া ( যায়যায় দিন ) ও সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম আকাশ( আজকের পত্রিকা )সহ ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের কমিটিকে নির্বাচিত ঘোষণা করা হয়। মি. মংচিন থান প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনার কাওছার হামিদ দায়িত্ব পালন করেন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ওমর ফারুক , যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু,নির্বাহী সদস্য মো. জসিম উদ্দিন ও আ.মোতালিব ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com