সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফেনী সমিতি ঢাকার ত্রি-বার্ষিক নির্বাচন বর্জনের ঘোষনা দিলেন গনি আহমেদ-ডা: বুলবুল পরিষদ

  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৯.৫৩ পিএম
  • ৫৯৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ আসছে ২৭ নম্বেভর-২১ ইং শনিবার ফেনী সমিতি ঢাকার ত্রি-বার্ষিক নির্বাচন-২১। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে প্রহসনের নির্বাচন বয়কট ও বর্জনের ঘোষনা দিলেন,আলহাজ্ব গনি আহমেদ-অধ্যক্ষ ডাঃ বুলবুল পরিষদের সকল সদস্যবৃন্দ।সাংবাদিক সম্মেলনে গনি আহমেদ বলেন,আমি ফেনী সমিতি’তে বিগত ১৮ বছরের ও বেশী সময় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে ফেনীবাসীর সেবা করেছি।আমাকে কয়েকবার উচ্চ মহল থেকে সভাপতি পদে দিতে চেয়ে ছিলো,কিন্তু আমি সকলের কথা চিন্তা করে সভাপতির পদ গ্রহন করিনি।

এবারের নির্বাচনে সকলের সুপারিশ এর কারনে আমি নির্বাচন করবো বলে তাদের সাথে একমত পোষন করি।পরিবর্তি’তে ফেনীর ঢাকাতে ভালো অবস্থানে থাকা সুপরিচিত অধ্যক্ষ ডাঃ বুলবুল কে নিয়ে ৪৯ জনের একটি সুদক্ষ কর্মঠ প্যানেল গঠন করি।কিন্তু বর্তমান কমিটি ও নির্বাচন কমিশনের গঠনতন্ত্র বিরোধী অনৈতিক কার্যকলাপ দেখে আমার কাছে মনে হয়েছে বর্তমান কমিটি নির্বাচনের নামে তামাশা করছে।ফেনী সমিতির বর্তমানে মোট ভোটারের সংখ্যা দশ হাজার একশ (১০১০০)।

 

তারমধ্যে আমাদের প্যানেলের চৌত্রিশ (৩৪০০)ভোটারের মধ্যে এগার (১১০০)শত ভোটার যৌক্তিক কোনো কারন না দেখিয়ে অহেতুক বাতিল করে দিয়েছেন।আর তারা ঠিকানা মোবাইল নাম্বার বিহীন দেশের বিভিন্ন জেলার লোকদের সদস্য করে ভুয়া ভোটার তালিকা করেছেন বলে উক্ত সংবাদ সম্মেলনে দাবী করেন গনি আহমেদ-অধ্যক্ষ বুলবুল পরিষদ এর সভাপতি আলহাজ্ব গনি আহমেদ।

অন্যদিকে ডাঃ বুলবুল বলেন, ফেনী সমিতির নির্বাচন নিয়ে রাজনীতি, পেশিশক্তির প্রয়োগ ও ভূয়া ভোটার করানো সহ অসংখ্য অনিয়মের মধ্য দিয়ে প্রহসনের নির্বাচনেরআয়োজন করা হয়েছে। এতো অনিয়মের মধ্য দিয়ে সুস্থ নিরপেক্ষ নির্বাচন কখনও সম্ভব নয় বলে আমি মনে করি ।তাই আমি সহ আমাদের প্যানেলের ৪৯ জন সদস্য আগামী ২৭ ডিসেম্বরের নির্বাচন বর্জন করলাম ।সাড়ে ছয় বছর ধরে দখলদারিত্বের মাধ্যমে সমিতিতে যে দুর্বত্তায়ন ঘটেছে তাকে তথাকথিত নির্বাচনের মোড়কে বৈধতা না দিতে তিনি ঢাকাস্হ ফেনীবাসীকে আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com