সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৯.২৯ পিএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঐত্যিহাবী প্রেসক্লাব ‘‘ফুলবাড়ী প্রেসক্লাব’’ এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে এবং ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক দেশ মা পত্রিকার প্রকাশক উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শিল্পপতি রাজু কুমার গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, সাংবাদিক রজব আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি ও ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০ বছর উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক আজিজুল হক সরকার।
শেষে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে দিবসের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য-সদস্যাসহ সুধিজনরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com