সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাইবান্ধার বিটিভি’র সাবেক জেলা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক সাবু আর নেই

  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ৫.১৫ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু, গাইবান্ধাঃ গাইবান্ধার সিনিয়র বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ টেলিভিশনের(বিটিভি)সাবেক জেলা প্রতিনিধি,দৈনিক জনকন্ঠের গাইবান্ধা প্রতিনিধি আবু জাফর সাবু আর নেই। শনিবার ২৮ আগস্ট দিনগত রাত ১ টার(রোববার ২৯ আগস্ট)দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিশ্বজুড়ে ভয়াবহ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থতার মানসে নিবিড় চিকিৎসার জন্য তিনি সম্প্রতি বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন।সেখানে করোনার সাথে মরণপণ যুদ্ধে হার মেনে সর্বস্তরের সবাইকে কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন।যেখান থেকে কেউ কোনদিন ফিরে আসেনি।তিনি আজ নেই ভাবতে বড়ই অবাক লাগে।আমাদের সকলেই ওই একই পথের পথিক।তবে কেউ দু’দিন আগে আবার কেউবা দু’দিন পর।তবুও কোন-কোন মৃত্যু বড়ই ভাবায়।বড়ই বেদনাদায়ক।বড়ই হৃদয় বিদারক।যেন মেনে নিতে বড়ই কষ্ট হয়।তবুও মহান স্রষ্টার চিরায়ত লীলা মেনে নিতেই হয়।
গাইবান্ধা তথা বৃহত্তর রংপুর অঞ্চলে সাংবাদিকতা ও সংবাদপত্র জগতের একনিষ্ঠ নক্ষত্র পথিকৃত জেলার সর্বস্তরের চির-পরিচিত,সাদামাটা হাস্যোজ্জ্বল স্বভাবের বিজ্ঞ-অভিজ্ঞ সিনিয়র সহকর্মীর সাথে সখ্যতার বসেই হোক আর পেশাগত হোক কিংবা ভিন্ন কোন পরামর্শের বিষয়ই হোক আর কোনদিন ঘটবে না তাঁর সাথে সাক্ষাত।আন্তরিক স্নেহের দৃষ্টিভঙ্গিতে আর বলবে না কখনো মুকুল তুমি কেমন আছো।কি খবর পলাশবাড়ীর।গুরুত্বপূর্ণ কোন নিউজ থাকলে আগে ভাগে দিবা।চা-না খেয়ে যাবেনা।মাঝেমধ্যে আর কোনদিন কোন বিষয় নিয়ে হবে না কোনো ফোনালাপ।সবমিলিয়ে পরম স্রষ্টার মহিমায় একমাত্র মৃত্যুই কেবল নিশ্চিত।বাকি সবই কেবল অনিশিত।আর এটাই নিয়তি-এটাই চিরায়ত।
মরহুমের আমেরিকা প্রবাসি মেয়ে-জামাতা, নাতি-নাতনি, ছেলে, পরিবার-পরিজন, অনুজসহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন,পাড়াপ্রতিবেশি,সজ্জন ও গুণগ্রাহীসহ ঘনিষ্ঠ প্রিয়জনরা শোকাভিভূত হয়ে পড়েছেন।
একাধারে তিনি কবি, সৃজনশীল সিনিয়র সাংবাদিক, সম্পাদক, ছড়াকার, বিশিষ্ট সাহিত্যিক, কলামিস্ট, নাট্যকার, আবৃত্তিকার, উপস্থাপক, ইতিহাস সংগ্রাহক, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এবং বলিষ্ঠ সাংবাদিক নেতৃত্ব ছাড়াও একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আবু জাফর সাবু। বিশ্বস্ত অনুজ সহকর্মীদের কাউকে কিছু না জানিয়ে গভীর দুঃখের সাগরে ভাসিয়ে বড় অসময়ে চলে গেলেন তিনি।তাঁর মৃত্যুতে গোটা গাইবান্ধা জেলা বাসি একজন আস্থাভাজন সাংবাদিক অভিভাবককে হারালেন।এ অপূরণীয় অনুপস্থিতি কখনো পূরণ হবার নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com