সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আল আমিন বিন আমজাদকে বহিস্কার

  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১, ১১.২০ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; নারী ঘটিত মামলায় অভিযুুক্ত ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আল আমিন বিন আমজাদকে গতকাল শনিবার ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় বহিস্কার করা হয়েছে।

সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, সহ-সধারণ সম্পাদক হারুন উর রশীদ মাস্টার, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, ক্রীড়া সম্পাদক বাদল চন্দ্র প্রামানিক, প্রকাশনা সম্পাদক ডা. সোলাইমান মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান মণ্ডল রাশেদ, কার্যকরী সদস্য আশরাফ পারভেজ প্রমুখ।

সভায় নারী ঘটিত ধর্ষণ মামলা অভিযুক্ত হয়ে হাজতে থাকা আল আমিন বিন আমজাদকে ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে সর্বসম্মতিক্রমে বহিস্কার করা হয়েছে। একই সাথে কার্যনির্বাহী পরিষদের পাঠাগার সম্পাদক রাসেল পারভেজ ও কার্যকরী সদস্য কমল চন্দ্র রায় দীর্ঘদিন থেকে প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভাগুলোতে অনুপস্থিত থাকায় তাদেরকে স্ব-স্ব পদ থেকে সর্বসম্মতিক্রমে অব্যহতি দেওয়া হয়। একই সাথে সর্বসম্মতিক্রমে ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সদস্য মোস্তাক আহম্মদকে পাঠাগার সম্পাদক পদে এবং সাধারণ সদস্য মোকাররম হোসেনকে কার্যনির্বাহী পরিষদের কার্যকরী সদস্য হিসেবে কোআপট করা হয়। একই সাথে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি কল্পে প্রশিক্ষণের বিষয়য়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com