সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রোজিনা ইসলামের মুক্তিসহ সাংবাদিকদের ওপর হামলা-মামলার প্রতিবাদে ফুলবাড়ী প্রেসক্লাবের মানববন্ধন

  • আপডেট সময় শুক্রবার, ২১ মে, ২০২১, ৭.০৫ পিএম
  • ৭৬৯ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;  সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তার হেনেস্তাকরীদের শাস্তিসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা-মামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ, সমাবেশসহ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল শুক্রবার ফুলবাড়ী পৌরশহরের কাটাবাড়ীস্থ ফুলবাড়ী প্রেসক্লাবের সম্মুখ সড়কে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

মানববন্ধন চলাকালে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। সাধারণ সম্পাদক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি হারুন উর রশীদ, সহ-সভাপতি দৈনিক সমকাল সংবাদদাতা প্রভাষক আজিজুল হক সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক দেশ মা পত্রিকার নির্বাহী সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, কোষাধ্যক্ষ দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক নওরোজ প্রতিনিধি মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি আল হেলাল চৌধুরী, দপ্তর সম্পাদক দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন, কার্যনির্বাহী সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, দৈনিক নতুন সময় প্রতিনিধি আল মামুন চৌধুরী, সদস্য দ্যা নিউ এজ প্রতিনিধি মকছেদুল সরকার মুকুল, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মোস্তাক আহমেদ, দৈনিক এশিয়া বাণী প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক স্বাধীনমত প্রতিনিধি পরেশ গুপ্ত, দৈনিক খবরপত্র প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, মোকাররম হোসেন, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি সোহাগ কিবরিয়া প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com