সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাংবাদিক সংগঠন আরজেএফের লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন সভাপতি আবীর আকাশ ও সেক্রেটারি সুমন

  • আপডেট সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১, ৫.১৯ পিএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
সাংবাদিক অধিকার আদায়ের প্ল্যাটফর্ম আরজেএফ এর লক্ষ্মীপুর জেলা কমিটির অনুমোদন দিয়েছেন আরজেএফ  প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম।
রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত সাংবাদিক অধিকার আদায়ের সোচ্চার প্ল্যাটফর্ম।
সাংবাদিকদের ঐক্য সততা ও শৃঙ্খলার মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন এবং মফস্বল ভিত্তিক সাংবাদিকদের অধিকার আদায়ের একমাত্র প্রতিষ্ঠান আরজেএফ গঠনতন্ত্র অনুযায়ী শনিবার ৩ এপ্রিল অ আ আবীর আকাশকে সভাপতি ও মনজুর হোসাইন সুমনকে সেক্রেটারী করে সংগঠনের চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন করেন।
কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন, অ আ আবীর আকাশ (দৈনিক জনবাণী), সাধারণ সম্পাদক মনজুর হোসাইন সুমন (দৈনিক রূপবাণী)। কমিটির অন্যানরা হলেন, সহ-সভাপতি দৈনিক তৃতীয় মাত্রার বেলায়েত হোসেন (ভিপি বেলায়েত), সহ-সম্পাদক- দৈনিক গণকণ্ঠের হাজী এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক- দৈনিক মাতৃভূমির খবরের মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক- দৈনিক উপকূল কণ্ঠের সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক- দৈনিক স্বাধীন মতের জিহাদ হোসাইন, সহ-প্রচার সম্পাদক-দৈনিক গণজাগরণের রাকিব হোসেন সোহেল, মহিলা বিষয়ক সম্পাদিকা-দৈনিক স্বাধীন বাংলার নাজমুন নাহার, দপ্তর সম্পাদক-দৈনিক বিশ্ব মানচিত্রের সোহেল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক- গ্লোবাল এবিসি নিউজের কামরুজ্জামান কাজল এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক তৃতীয় মাত্রার হামিদ সাব্বির, দৈনিক একুশে সংবাদের মোঃ আলী হোসাইন, বাংলা প্রেসের সুলতানা মাসুমা বানু, দৈনিক ভোরের চেতনার মোঃ আরিফ হোসেন, দৈনিক তৃতীয় মাত্রার মোঃ গিয়াস উদ্দিন।
লক্ষ্মীপুর জেলা শাখার এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে বলে জানায় আরজেএফ কতৃপক্ষ ।
তারা আরো জানায়,অনুমোদিত এ কমিটি কেন্দ্রীয় কমিটির ঘোষিত সকল কর্মসূচী পালন করবেন এবং সাংবাদিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজ জেলায় সাংগঠনিক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com