সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ৬.০৫ পিএম
  • ৬১৫ বার পড়া হয়েছে

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জামকালো পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরের ফুলবাড়ীতে গত বৃহস্পতিবার দৈনিক সকালের সময় পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকাটির ফুলবাড়ী প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহ সভাপতি হারুনুর রশিদ হারুন, সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, পার্বতীপুর সমকাল প্রতিনিধি মাহমুদুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, দপ্তর সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক আল হেলাল, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, অন্যতম সদস্য মোস্তাক আহম্মদ, সদস্য মোকাররম হোসেন প্রমুখ।

শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। একে অপরকে কেক খাওয়ানোর আনন্দে মেতে ওঠেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com