সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৩৪৪৭ মামলা মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ আসামির বিচার শুরু গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: জুবাইদা রহমান আইসিজের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইলো বাংলাদেশ

পশুর হাটে স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে :মেয়র শেখ ফজলে নূর তাপস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ৫.৪৬ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল আযহার কুরবানীর পশুর হাটে স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, ‘গরুর হাট পরিচালনায় এবার ইজারার বরাদ্দপত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সব ধরণের নির্দেশনা দেয়া হবে। হাট পরিচালনা বা এর সাথে সংশ্লিষ্ট কেউ সে নির্দেশনা ভঙ্গ করলে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেবো।’
আজ স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ক এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে মেয়র এসব কথা বলেন।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস স্থানীয় সরকার মন্ত্রীকে জানান, ‘করোনা মহামারি বিবেচনায় নিয়ে এবার গরুর হাটে যাতে করে স্বাস্থ্যবিধি মানা হয়, সেটা নিশ্চিত করতে ইতোমধ্যে আমরা ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি। যে ক’দিন হাট চলবে, কমিটি সার্বক্ষণিকভাবে সেসব হাটগুলো তদারকি করবে, যাতে করে মহামারি করোনা বিস্তৃতি লাভ করতে না পারে। এছাড়াও, স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’
মেয়র জানান, ‘অস্থায়ী এ সকল গরুর হাট তিন থেকে পাঁচ দিনের জন্য অনুমোদন দেওয়া হবে এবং গরু কেনা-বেচায় একটি গরু থেকে কতটুক দূরত্বে আরেকটি গরু রাখতে পারবে, সেটাও আমরা চিহ্নিত করে দেব। আর হাটগুলোতে একমুখী চলাচল নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হবে।’
এ সময় স্থানীয় সরকার মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, মন্ত্রণালয়ের সাথে কর্পোরেশনের চমৎকার সমন্বয়ের ফলে কাজের গতিশীলতাও অনেক বৃদ্ধি পেয়েছে।
সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com