বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র পুলিশের দায়িত্ব বিষয়ে নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ১১.৫৫ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে গত কয়েক সপ্তাহ ধরে চলমান সহিংসতার প্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়ে নানা বিতর্ক ও প্রশ্ন ওঠার পর পুলিশের দায়িত্বের রূপরেখা ঠিক করে মঙ্গলবার একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।পুলিশ বিভাগের সংস্কার নিয়ে রিপাব্লিকান ও ডেমোক্রেট আইনপ্রণেতাদের মধ্যে একটি বাইপার্টিজান বিল নিয়ে যখন কথাবার্তা চলছে তারই মাঝে আলাদাভাবে প্রেসিডেন্ট এই নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন।

আমা্দের হোয়াইট হাউজ সংবাদদাতা প্যাটসী ওয়াইদাকুসাওয়ার তার প্রতিবেদনে বলেন, গত সপ্তাহে এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে আটলান্টার একটি ফাস্ট ফুডের ড্রাইভওয়েতে নিহত হন রেয়শার্ড ব্রুকস নামের এক আফ্রিকান আমেরিকান। ঘটনার প্রতিবাদে পরদিন ওই দোকানে অগ্নিসংযোগ করে প্রতিবাদকারীরা।

তার আগে মিনেসোটায় জর্জ ফ্লয়েড পুলিশ হেফাজতে মারা যাবার ঘটনাকে কেন্দ্র করে গোটা যুক্তরাষ্ট্রে প্রতিবাদ বিক্ষোভ ও নানা সহিংসতা হয়।

দুটি ঘটনাতেই প্রতিবদারীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বর্ণবাদের কথা ওঠে।

এসবের কারনে প্রেসিডেন্ট ট্রাম্প মসঙ্গলবার পুলিসিং বিষয়ক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তিনি বলেন, খারাপ পুলিশ খুবই কম। এই সংস্কারে ভালো পুলিশদের কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। পুলিশের বআদ্দ কমানোর দাবী নাকচ করে দেন তিনি। পাবলিক সেফটি এবং সামাজিক কর্মে পুলিশের সম্পৃক্ততা বাড়ানোর প্রতি জোর দেন।

“আমেরিকানরা আইন শৃংখলা বলবত থাকুক এটাই চান। হয়তো তারা এ নিয়ে তেমন একটা কথা বলেন না, কিন্তু তারা এটা চান”।

এই আদেশে থাকছে পুলিশ বিভাগের স্বিকৃতি, অতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে তথ্য আদান প্রদান বৃদ্ধি, মানষিক স্বাস্থ্য, মাদক সমস্যা নিয়ন্ত্রণ ও গৃহহীনদের জন্য পুলিশী সেবা বৃদ্ধি, ইত্যাদি।

ম্যাটনহাটেন ইনস্টিটিউটের থিংক ট্যাংক রাফায়েল ম্যাংগুয়াল বলেন, “এটা সঠিক সিদ্ধান্ত। অনেক বড় বড় বিষয় বা বিশদ নয়, সেগুলোর জন্যে কংগ্রেসকে কাজ করতে হবে। তবে যেটুকু হয়েছে সঠিক হয়েছে। এতে পরিচ্ছন্নতা আসবে, পুলিশের দুর্ব্যাবহার ধরা পড়বে- জনগনের কাজে তারা আরো সম্পৃক্ত হবে”।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন চোকহোল্ড, যা জর্জ ফ্লয়েডের বেলায় হয়েছিল, তা কোনো অফিসারের জীবন নাশ হওয়ার সম্ভাবনা না হওয়া পর্যন্ত করা উচিৎ নয়।

সেনেট মাইনরিটি লীডার চাক শুমার বলেন, প্রেসিডেন্টের এই আদেশ যথেষ্ট নয়।

“চোকহোল্ড বা শ্বসরোধ করার বিষয়টির কথা তারা বলছেন এটি থেকে মুক্ত হওয়া দরকার; এটি স্বেচ্ছাসেবী কাজ হিসাবে ছেড়ে দিলে হবে না। জোর দিয়ে তা বন্ধ করতে হবে”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com