রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে করোনা ভাইরাসে একদিনে আক্রান্ত হয়েছেন ১৭৭ জন

  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০, ৬.৫৪ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

সিলেটে করোনা ভাইরাসে একদিনে আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। করোনায় এ পর্যন্ত আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি।
গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে সিলেট বিভাগেীয় কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার ওসমানী মেডিকেল কলেজ,শাবি এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষার পর এ বিভাগের ৪ জেলার ১৭৭ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।এদের মধ্যে বেশি রোগী সুনামগঞ্জ জেলায় ।
নতুন এই ১৭৭ জনের মধ্যে সিলেট জেলার ৬৭, সুনামগঞ্জে ৮৫, হবিগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারে ১৩ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়,আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন মোট ২৩২০ জন।এর মধ্যে সিলেট জেলায় ১৩৭২, সুনামগঞ্জে ৫১৮, হবিগঞ্জে ২৩৯ ও মৌলভীবাজার জেলায় ১৯১ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২০৫ জন। এর মধ্যে সিলেটে ৬১, সুনামগঞ্জে ১১৪, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজারে ৬ জন।
এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩৮ জন। এর মধ্যে সিলেটে ৮,সুনামগঞ্জে ১১, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ৪ জন।এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৯। এরমধ্যে সিলেটে ১৪৮,সুনামগঞ্জে ১১১, হবিগঞ্জে ১৫৭ ও মৌলভীবাজারে ৭৩ জন।
এদিকে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১৪০৯ জন।এরমধ্যে সিলেটে ৫৭৯, সুনামগঞ্জে ৪৪৮,হবিগঞ্জে ৭০ ও মৌলভীবাজারে ৩১২ জন।
হাসপাতালে কোয়ারেন্টিনরত (বিচ্ছিন্ন)আছেন বিভাগের ২৬৪ জন।এর মধ্যে সিলেটে ৮০, সুনামগঞ্জে ৩৩, হবিগঞ্জে ১২৩ ও মৌলভীবাজারে ২৮ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিলো আরো দুইজনের প্রাণ।এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮জনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com