শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাজধানীতে ‘মোরগ পোলাও খাইয়ে’ পূরবী জুয়েলার্সে গয়না লুট লক্ষ্মীপুরে বাসদের সমাবেশ: মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি নিরাপদ সড়ক চাই  লক্ষ্মীপুরে কমিটি গঠন  পশ্চিম ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ জন নিহত বাংলাদেশের ব্যাটিংয়ের গভীর ক্ষত চিহ্নিত করলেন ডোনাল্ড গণতন্ত্রের বিপর্যয়ের পেছনে শক্তিশালী রাষ্ট্রব্যবস্থার অভাব: রিজভী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ৮৬ হাজার মসজিদ -মন্দির- গির্জা -প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা দেশজুড়ে গত এক দিনে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

রাজধানীতে ‘মোরগ পোলাও খাইয়ে’ পূরবী জুয়েলার্সে গয়না লুট

  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭.২৩ পিএম
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলে গয়নার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

পূরবী জুয়েলার্স নামে ওই দোকানটির মালিকের অভিযোগ, দুর্বৃত্তরা নিরাপত্তা কর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন করে’ প্রায় দুই হাজার ভরি গয়না ও ১০-১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের ‘যোগসাজশ থাকার’ সন্দেহ করছে দোকান কর্তৃপক্ষ।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন মার্কেটের। দোকানের অন্য নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে।

সঞ্জীব শীল আরও বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত লোকের উপস্থিতি ছিল। ফুটেজে দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেছেন। ভেতরে ঢোকার পর তাদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, আমরা কাজ করছি। জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

ধানমন্ডি থানার এক কর্মকর্তা বলেন, মার্কেটের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

–একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com