শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে বাসদের সমাবেশ: মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি নিরাপদ সড়ক চাই  লক্ষ্মীপুরে কমিটি গঠন  পশ্চিম ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ জন নিহত বাংলাদেশের ব্যাটিংয়ের গভীর ক্ষত চিহ্নিত করলেন ডোনাল্ড গণতন্ত্রের বিপর্যয়ের পেছনে শক্তিশালী রাষ্ট্রব্যবস্থার অভাব: রিজভী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ৮৬ হাজার মসজিদ -মন্দির- গির্জা -প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা দেশজুড়ে গত এক দিনে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু নিয়ন্ত্রণে কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার গ্যাসকূপের আগুন

নিরাপদ সড়ক চাই  লক্ষ্মীপুরে কমিটি গঠন 

  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪.১৮ পিএম
  • ১৩ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না—পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, চালকদের প্রশিক্ষণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর উত্তর স্টেশনের রোজ ভিলায় নিসচা লক্ষ্মীপুর জেলা কমিটির উদ্যোগে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিসচা লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক সেলিম উদ্দিন নিজামী। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, বাস মালিক সমিতির নেতা, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। পেশাদার চালকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হতে হবে। এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন তাঁরা।
সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে মানবতাবাদী ও সমাজসেবক সামছুল করিম খোকনকে সভাপতি এবং মানবতাবাদী শাহ শাফায়েত উল্লাহ কাদেরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক চাই আরও গতিশীল হবে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com