শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পশ্চিম ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ জন নিহত বাংলাদেশের ব্যাটিংয়ের গভীর ক্ষত চিহ্নিত করলেন ডোনাল্ড গণতন্ত্রের বিপর্যয়ের পেছনে শক্তিশালী রাষ্ট্রব্যবস্থার অভাব: রিজভী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ৮৬ হাজার মসজিদ -মন্দির- গির্জা -প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা দেশজুড়ে গত এক দিনে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু নিয়ন্ত্রণে কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার গ্যাসকূপের আগুন শিশুদের হাতে শীতকালীন খেলার সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

গণতন্ত্রের বিপর্যয়ের পেছনে শক্তিশালী রাষ্ট্রব্যবস্থার অভাব: রিজভী

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬.২১ পিএম
  • ২২ বার পড়া হয়েছে

বারবার গণতন্ত্রের বিপর্যয়ের পেছনে দেশে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থার অভাবকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরও স্বৈরাচারী শক্তির সঙ্গে আপসের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। গণতান্ত্রিক চেতনা মুছে ফেলার সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়। এতে শহীদ মিলনের আত্মত্যাগ স্মরণ করার পাশাপাশি গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ও আন্দোলনের ধারাবাহিকতাই পরবর্তী সময়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেরণা জুগিয়েছে।

এদিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে রিজভী অভিযোগ করেন, বিভিন্ন সময়ে দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও ইতিহাসের সত্যতা মুছে ফেলার অপচেষ্টা প্রতিহত করতে রাজনৈতিক ও সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে নয়াপল্টনে বিএনপির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে ডিসেম্বর মাসজুড়ে দলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। এসব কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের রাজনৈতিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চায় বিএনপি।

এ সময় আগামী পহেলা ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com