সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৩৪৪৭ মামলা মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ আসামির বিচার শুরু গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২.০৮ পিএম
  • ৮ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false,"is_sticker":false}

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। নতুন অতিথিকে ঘিরেই এখন কাটছে তার পুরো সময়।

মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত কারণে সন্তানের জন্মের তারিখ প্রকাশ করতে চান না। মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, দীর্ঘদিনের প্রতীক্ষার পর সন্তানকে প্রথম দেখা ও স্পর্শ করার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

অভিনেত্রীর ভাষ্য, এখন ছেলের ঘুম ও খাওয়ার সময়ের সঙ্গে মিলিয়েই তার দৈনন্দিন রুটিন চলছে। কখনো কখনো দুই ঘণ্টা ঘুমানোরও সুযোগ হচ্ছে না। প্রথম দুই দিন সন্তানকে ভালোভাবে দেখতে না পারলেও পরে ছেলের চেহারায় নিজের মিল খুঁজে পেয়েছেন তিনি। সন্তান সুস্থ থাকুক, এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এ সময়ে স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন এই অভিনেত্রী। তিনি আরও জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তার ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক।

 

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েবভিত্তিক কাজেও দেখা গেছে তাকে।

তবে আপাতত অভিনয় থেকে বিরতি নিয়ে সন্তানকে সময় দিতে চান তিনি। মৌসুমী গণমাধ্যমকে জানান, আরও কয়েক মাস বিরতির পর আবার অভিনয়ে ফিরবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com