রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৩৪৪৭ মামলা মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ আসামির বিচার শুরু গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: জুবাইদা রহমান আইসিজের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইলো বাংলাদেশ

মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬.২৪ পিএম
  • ২৩ বার পড়া হয়েছে

ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময়ে তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com