রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে করোনায় ২ জনের মৃত্যু,নতুন আক্রান্ত ৭৩

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২০, ৬.০০ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

সুজন পাল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ আজ শুক্রবার নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু ও নতুন করে ৭৩ জনের করোনা সনাক্ত হয়েছে।এনিয়ে জেলায় মোট মৃত্যু-৩৫ জন ও আক্রান্ত -১২৪৭ জন ।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩১ জন,জেলায় মোট সুস্থ – ২৮৮ জন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন।তাদের মধ্যে ৫৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।৮৭০ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। নোয়াখালী করোনা আক্রাস্তে মৃত্যু হয়েছে উপজেলা ভিত্তিক তথ্য:বেগমগঞ্জে সর্বোচ্চ-২০ জন,সদরে-৪জন,চাটখিলে-১জন,সোনাইমুড়ীতে-২জন,কবিরহাটে-১জন,সেনবাগে-৬জন ও সুবর্ণচরে-১জনসহ মোট মৃত্যু জেলায়- ৩৫। করোনার রেড জোন হিসাবে চিহ্নিত নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় ৫র্থ দিনের মত লকডাউন চলছে।দুই উপজেলায় মুদি দোকান ও ফামের্সি খোলা রাখা গেলেও অন্য সব ধরনের ব্যবসা প্রতিষ্টান বন্ধ ছিলো। রাস্তায়-রাস্তায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে মাইকিং করছে সেনাবাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com