শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল সৌদি আরামকো টাওয়ারের দরজা-জানালা রমজান সামনে রেখে ১০ পণ্যের এলসি মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২ রাজধানী বিভিন্ন এলাকায় আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ১২৫৪ মামলা পোল্যান্ডে নজিরবিহীন সন্ত্রাসী হামলায় নিহত ৯, আহত ১৭ চলতি ২০২৬-২৭ অর্থবছরের ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল সৌদি আরামকো টাওয়ারের দরজা-জানালা

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭.০৪ পিএম
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানী রিয়াদের দিকে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ ঠেকিয়ে দেয়ার কথা জানিয়েছে সৌদি আরব। তবে এরপরই দেশটির বৃহত্তম তেল কোম্পানি আরামকোর ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের দরজা-জানালাগুলো উড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর মানিকন্ট্রোলের।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বার্তা সংস্থা রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের অন্যতম বহুতল ভবন আরামকো টাওয়ারের বিভিন্ন ফ্লোরের দরজা-জানালার কাঁচ উড়ে গেছে। আরেক বার্তা সংস্থা এএফপিকে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের বাণিজ্যিক কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা। এতে আরামকো ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে একজন প্রত্যক্ষদর্শী জানান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ টাওয়ারে আঘাত হেনেছে। আর অন্য দুজন ভবনটির কাঠামোগত ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছেন।

রোববার (৮ নভেম্বর) সৌদি সিভিল ডিফেন্স সম্ভাব্য হুমকি সম্পর্কে একটি প্রাথমিক সতর্কবার্তা জারির পরপরই রিয়াদে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরবর্তীতে বিপদ কেটে গেছে বলে ঘোষণা করে কর্তৃপক্ষ।প্রসঙ্গত, গত জুলাইয়ে পুনরায় সংঘাত শুরুর পর থেকে সৌদি আরবের বিমানবন্দর, বন্দর এবং তেল স্থাপনাগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে হুতিরা। আর সৌদি নেতৃত্বাধীন জোটও ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com