রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বৈশাখী টেলিভিশনের নতুন আয়োজন: ডিজিটাল স্টোরি ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ১৮১০ মামলা খিলগাঁও থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক গ্রেফতার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশার ৪ দিনের রিমান্ডে পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ১০ বছর পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান : রাষ্ট্রপতি পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং কোনো অবস্থাতেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয় :স্বরাষ্ট্রমন্ত্রী নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

বৈশাখী টেলিভিশনের নতুন আয়োজন: ডিজিটাল স্টোরি

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮.৫৩ পিএম
  • ১৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ- তারুণ্যের ভাবনা, ও ক্যারিয়ার নিয়ে বৈশাখী টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান আয়োজন ‘ডিজিটাল স্টোরি’। এ ধরনের অনুষ্ঠান কোনো টিভি চ্যানেলে এই প্রথম। দর্শকদের বিনোদন ও তথ্যের খোরাক জোগাতে অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার ৫.৩০ মিনিটে নিয়মিতভাবে প্রচার হবে। আজ রবিবার প্রচার হলো ডিজিটাল স্টোরির প্রথম পর্ব। এ পর্বে ক্যারিয়ার টক নিয়ে কথা বলেছেন-সঙ্গীতশিল্পী পার্থ বড়–য়া, মনির খান এবং গীতিকার কবির বকুল। এছাড়াও বৈশাখী ইয়ুথ-এর বিভিন্ন ডিজিটাল কনটেন্টের সমন্বয়ে সাজানো হয়েছে ব্যতিক্রমী এই আয়োজনটি।

তরুণ সমাজকে উদ্দীপ্ত করতে এবং তাদের নানা প্রশ্নের উত্তর দিতেই এই বৈচিত্র্যময় আয়োজন। এর মধ্যে রয়েছেÑক্যারিয়ার টক: তরুণদের পেশাগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক নানা আলোচনা।
তফাত কি: জেন জিদের জীবনধারা ও দৃষ্টিভঙ্গির নানা বিষয় তুলে ধরা হয়েছে এই এখানে।
কেমন আছে: সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালো-মন্দের খোঁজখবর, বিভিন্ন প্রকল্পসমূহ বর্তমানে কেমন আছে ? এমন বিষয়কে উপজীব্য করেই সাজানো হয়েছে এ সেগমন্টে।
অবাক পৃথিবী: বিশ্বজুড়ে ঘটে চলা অদ্ভুত ও কৌতূহলোদ্দীপক তথ্যের সমাহার দেখানো হয়েছে এতে।
বিভিন্ন টিপস: দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সুন্দর করার নানা কার্যকর পরামর্শ বিষয়ক সেগমেন্ট।
বৈশাখী টিভির কনসালটেন্ট মোঃ সামিউল আলম তামিম ও মোঃ মোফরাতুল ইসলাম সাজ্জাদের তত্ত্বাবধানে প্রযোজনায় থাকছে বৈশাখী ইয়ুথ এবং বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com