রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ১৮১০ মামলা খিলগাঁও থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক গ্রেফতার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশার ৪ দিনের রিমান্ডে পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ১০ বছর পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান : রাষ্ট্রপতি পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং কোনো অবস্থাতেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয় :স্বরাষ্ট্রমন্ত্রী নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫.৪৪ পিএম
  • ২১ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন।

রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৭৪ জন।

এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৯২৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৩১ জন। এছাড়া চট্টগ্রামে ২৫৭ জন, খুলনায় ২৫৯ জন, বরিশালে ২২৯ জন, রাজশাহীতে ১৮৫ জন, ময়মনসিংহে ৯২ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com