শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে : শ্রমমন্ত্রী এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে অনলাইন ও এসএমএস পদ্ধতিতে সৌদি আরবের বিমানবন্দর, তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে একযোগে ২৮ পুলিশ সদস্যকে প্রত্যাহার আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বজ্রপাতে ৬ জন নিহত পিরোজপুরে মানিক পশারীর ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম মিঠু গ্রেপ্তার

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বজ্রপাতে ৬ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০.৪৩ এএম
  • ২০ বার পড়া হয়েছে

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা শুক্রবার বিকেলে সোনাপাতিল বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরে বজ্রপাত হলে ছয়জনের মৃত্যু হয়। নিহতরা কিশোর ও তরুণ।

তিনি আরও জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমাদের একটি টিম সেখানে গিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com