শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে মানিক পশারীর ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম মিঠু গ্রেপ্তার উদীচীর ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান’ বৈশাখী টিভির পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুম এ পর্বের অতিথি মোঃ আরিফুল হক মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ জনের রায় আজ রাজধানী উত্তরা পাচারের হাত থেকে ১২ নারী উদ্ধার ঠাকুরগাঁও-১ সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুর রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ, নামে-বেনামে সম্পদ ও প্রশাসনিক প্রভাব নিয়ে প্রশ্ন; নিরপেক্ষ তদন্তের দাবি লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের হাতে  ব্যবসায়ী খুন ইসরায়েলে রেকর্ডসংখ্যক আসনে জয়ের পথে আরব দলগুলো

পিরোজপুরে মানিক পশারীর ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬.৪৬ এএম
  • ৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী মুক্তিযোদ্ধা মানিক পশারী‌র মৃত্যুর পরে গার্ড অব অনার এবং দাফনে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ পিরোজপুর সদর উপজেলা কমান্ড। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে পিরোজপুর সদর উপজেলার পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আহমেদ শহিদুল হক, সাবেক আর্মির সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক সোলাইমান মল্লিক, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বিজিবি রাজ্জাক সরদার, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান ধরানী, সদর উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদার সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

এ সময় বক্তারা মুক্তিযোদ্ধা মানিক পশারী‌র দাফনে কিছু লোক গার্ড অব অনার এবং দাফনে বাঁধা দেয়ার ঘটনা উল্লেখ করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। এছাড়াও মুক্তিযোদ্ধারা বলেন, মানিক পশারী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা। যদি কারো আপত্তি থাকে তাহলে এ বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার জন্য তারা আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com