রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পোরশায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ২.০৯ পিএম
  • ৮৬৭ বার পড়া হয়েছে
সোহেল রানা, নওগাঁ,প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় অস্ত্র ও ডাকাতিসহ ৬ মামলার আসামি দেলোয়ার হোসেন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার ফকিরের মোড়ে এ ঘটনা ঘটে।
পোরশা থানার ওসি সাহিনুর রহমান জানান, ডাকাতি ও অস্ত্রসহ ৬ মামলার আসামি দেলোয়ার হোসেনকে আটকের পর তাঁর দেয়া তথ্য মতে ভোরে অস্ত্র ও মাদক উদ্ধার করতে ফকিরের মোড়ে যায় পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগীরা পুলিশের উপর আক্রমণ চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন দেলোয়ার। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি হাসুয়া উদ্ধার করেছে পুলিশ। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com