রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত রংপুরে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে ১ নভেম্বর থেকে হানি ট্র্যাপ চক্রের মূল হোতাসহ পাঁচজন গ্রেফতার রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জন গ্রেফতার গাজীপুরের টঙ্গীতে ৬ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেট্রো স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে গোলাপি রঙের বাইসাইকেল আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী একটি সরকার : নাহিদ ইসলাম

সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে ১ নভেম্বর থেকে

  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬.১১ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা নিয়মিতভাবে এই দ্বীপে ভ্রমণ ও অবস্থান করতে পারবেন। রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এবার সেন্টমার্টিন ভ্রমণের নীতিমালায় ইতিবাচক ও সুনির্দিষ্ট কিছু পরিবর্তন আনা হয়েছে। বিগত বছরগুলোতে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পেলেও, নতুন নিয়মে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপে যাতায়াত করতে পারবেন।

সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, প্রবাল দ্বীপে পর্যটকদের রাত্রিযাপনের ওপর যে কড়াকড়ি ও নিষেধাজ্ঞা বজায় ছিল, তা এবার পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। ফলে ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত দর্শনার্থীরা দ্বীপে গিয়ে অবস্থান ও রাত্রিযাপন করতে পারবেন।

তবে পরিবেশ সুরক্ষার ওপরও রাখা হয়েছে বিশেষ নজর। দ্বীপের পরিবেশ সংরক্ষণের জন্য প্রতিটি পর্যটককে অতিরিক্ত ১০০ টাকা পরিচ্ছন্ন ফি পরিশোধ করতে হবে। এছাড়া, বিগত বছরের মতোই এবারও সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজগুলো কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকেই ছেড়ে যাবে।

সরকারের এই সুষম পদক্ষেপে দ্বীপের স্থানীয় বাসিন্দা, পর্যটন ব্যবসায়ী ও ভ্রমণপিপাসুদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের আমেজ বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com