শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরের শ্রীপুর থানার ফটকে মিছিল করার অভিযোগে যুবলীগের আট নেতাকর্মী আটক পর্যটকশূন্য সাজেক থমথমে সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ-দীপিকা একসঙ্গে কিং সিনেমায় দুই দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি বিনামূল্যে খেলা দেখা যাবে মাঠে বসে বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট ঝালকাঠির রাজাপুরের গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি মোটরসাইকেলের ট্যাংকিতে লুকিয়ে রাখা ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪.৫৫ পিএম
  • ২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলার পটিয়ায় ১৬ লাখ টাকার চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় এবার কক্সবাজারের চকরিয়া থানাধীন হারবাং এলাকা থেকে আরও ১৫০ বস্তা (সাড়ে ৭ টন) চিনি উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোর ৪ টার দিকে হারবাং এলাকার নোনাছড়ি এলাকার একটি বন্ধ হয়ে যাওয়া টেইলার্সের দোকান থেকে এসব চিনি উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার দিবাগত রাতে বান্দরবানের আজিজ নগর বাজার থেকে একই ঘটনায় লুণ্ঠিত চিনির মধ্যে ১৩৪ বস্তা উদ্ধার করে পুলিশ।

আজ সকালে গ্রেফতার আসামি আলমগীরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এ ঘটনায় চিনি পরিবহনকারী কাভার্ড ভ্যানের চালক আলমগীরকে মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

এ বিষয়ে পটিয়া থানার এসআই মাহবুবুর রহমান বাসসকে বলেন, ‘আজ শুক্রবার ভোররাতে রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থানাধীন হারবাং ইউনিয়নের নোনাছড়ির একটি বন্ধ দোকান থেকে দেড়শ’ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বন্ধ দোকাননের মালিক রাসেল। রাসেল আজিজনগর এলাকার মুদি দোকানি জুয়েলের ভাই। এর আগে বুধবার রাতে জুয়েলের গোডাউন থেকে ১৩৪ বস্তা চিনি উদ্ধার করা হয়। এতে লুণ্ঠিত ৩শ’ বস্তা চিনির মধ্যে ২৮৪ বস্তা উদ্ধার হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় চিনির মালিক সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত এজাহার দেয়ার পর গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে।

মামলায় কাভার্ডভ্যান চালক আলমগীর ও আজিজ নগর বাজারের মুদি দোকানি রাহাত উদ্দিন জুয়েলকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলায় পারস্পরিক বিশ্বাস ভঙ্গ করে চালক অন্য আসামিদের যোগসাজশে চিনি আত্মসাৎ করেছেন বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, মামলায় চালক আলমগীরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা কী ঘটেছে তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানান তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com