শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ-দীপিকা একসঙ্গে কিং সিনেমায় দুই দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি বিনামূল্যে খেলা দেখা যাবে মাঠে বসে বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট ঝালকাঠির রাজাপুরের গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি মোটরসাইকেলের ট্যাংকিতে লুকিয়ে রাখা ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দোকানপাট-শপিং মল রাত ৮টায় বন্ধ তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জনের মৃত্যু

ইকুয়েডরের দুটি কারাগারে আলাদা দাঙ্গায় আটজন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪.৫০ পিএম
  • ১৮ বার পড়া হয়েছে

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দুটি কারাগারে আলাদা দাঙ্গায় আটজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষের বরাতে এএফপি এ খবর দিয়েছে। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার কোটোপাক্সি কারাগারে সহিংসতার ঘটনায় চারজন বন্দি নিহত হন। প্রায় একই সময়ে পিচিনচা কারাগারেও রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়লে সেখানে আরও চারজনের মৃত্যু হয়।

ইকুয়েডরের কারাগারগুলোতে মাদক পাচারকারী ও অপরাধী চক্রের সহিংসতা কোনো নতুন ঘটনা নয়। দেশটির কয়েকটি প্রধান কারাগার সামরিক বাহিনীর কড়া নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও কারাগারের ভেতরে সক্রিয় সন্ত্রাসী দলগুলো কর্তৃপক্ষের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অধিকাংশ ক্ষেত্রে বন্দিরা কারাগারের ভেতরে বসেই বাইরে হত্যাকাণ্ড ও চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের নির্দেশ দিয়ে থাকে। ২০২১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ইকুয়েডরের বিভিন্ন কারাগারে গ্যাং কালচার ও বন্দি দাঙ্গায় ৫০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

হামলার ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কারা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই ভয়াবহ দাঙ্গার জন্য দায়ী অপরাধীদের ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁদের দেশটির সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত এল এনকুয়েন্ত্রো’ কারাগারে স্থানান্তর করা হবে। উল্লেখ্য, দেশের শীর্ষ ও বিপজ্জনক অপরাধীদের কঠোর নিয়ন্ত্রণে রাখতে ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সরকার বিশেষ সুবিধাসম্পন্ন এই কারাগারটি নির্মাণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com