বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকার ২৫টি বেসরকারি প্রতিষ্ঠানকে করোনা শনাক্তের অনুমতি দিয়েছে

  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২০, ১০.০০ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

সরকার এখন পর্যন্ত ২৫টি বেসরকারি প্রতিষ্ঠানকে করোনা শনাক্তের অনুমতি দিয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৪টি প্রতিষ্ঠান পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা কার্যক্রম চালু রেখেছে।
আজ করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বেসরকারিভাবে এ পর্যন্ত যেসব প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছে, এগুলো হলো- এভারকেয়ার হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও ল্যাবএইড হাসপাতাল।
ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে প্রাভা হেলথ বাংলাদেশ, বায়োমেড ডায়াগনস্টিক, টিএমএফআর মনিকোলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক এবং ডিএনএ সলিউশন লিমিটেড করোনা শনাক্তের কার্যক্রম চালু রেখেছে।
এছাড়া নারায়ণগঞ্জের রূপ গঞ্জে গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হলেও সরকারিভাবেই তারা পরীক্ষা করছে বলে নাসিমা সুলতানা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com