শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম রংপুরের ডিসি হলেন গৌরনদীর সাবেক ইউএনও ইসরাত জাহান আলোর মানুষ ও অন্যনায়ক : কাউখালীর সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরুর ইন্তেকাল সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

গত ২৪ ঘন্টায় সর্বাধিক ২৯১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৩.৪২ পিএম
  • ৮০৮ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৫২ হাজার ৪৪৫ জন রোগী রয়েছেন।
গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৯১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে গত ২৯ মে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল ২ হাজার ৫২৩ জন।
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পযর্ন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭০৯ জন।
আজ গতকালের চেয়ে ১৫ জন বেশি মারা গেছে। আগের দিন মৃত্যুবরণ করেছিলেন ২২ জন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৫২৩ জন।
গতকালের চেয়ে আজ ৫৩০ জন বেশি আক্রান্ত হয়েছে। গতকাল আক্রান্ত হয়েছিল ২ হাজার ৩৮১ জন। নমুনা পরীক্ষায় আজ আক্রান্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ৮১ শতাংশ। রোববার ২১ দশমিক ৪৩ শতাংশ।
শনাক্ত বিবেচনায় আজ সুস্থতার হার ২১ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন সুস্থতার হার ছিল ২১ দশমিক ৩৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। রোববার সুস্থতার হার ছিল ২০ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে সর্বাধিক ১৪ হাজার ৯৫০টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ১৩ হাজার ১০৪টি। গতকালের চেয়ে আজ ১ হাজার ৮৪৬টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ৫২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭০৪টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১১ হাজার ৪৩৯টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ২৬৫টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com