সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে মন্ত্রী করার জোর দাবি এলাকাবাসীর

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫.৫৩ পিএম
  • ৩৫ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ-ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারন সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় নির্বাচনি এলাকার জনগন। ঐ এলাকার নেতা-কর্মিরা তাকে মন্ত্রী করার জোর দাবি জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া ও সভা-সমাবেশে। তাদের প্রত্যাশা, তিনি যদি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তবে ফরিদপুর-৪ আসনসহ সারা দেশের উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রাখতে পারবেন।

​বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। সে সময় রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে ১১৮ টা হয়রানিমূলক মামলা দেওয়া হয়। তিনি একাধারে এসব মামলার এজাহারভুক্ত, সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। রাজনীতির মাঠে সক্রিয় থাকতে গিয়ে তাকে কারাভোগও (জেল খাটতে) করতে হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন স্থানে তিনি ও তার কর্মী-সমর্থকরা হামলার শিকারও হয়েছেন। সমর্থকরা মনে করেন, দল ও দেশের জন্য তার এই ত্যাগের কোনো শেষ নেই।

​সমর্থকদের মতে, শহিদুল ইসলাম বাবুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, কারা-নির্যাতন সহ্য করার অসীম ধৈর্য এবং সাংগঠনিক দক্ষতা তাকে এই পদের জন্য শতভাগ যোগ্য করে তুলেছে। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তার দলের শীর্ষ নেতৃত্বের কাছেও অত্যন্ত আস্থাভাজন একজন নেতা।

​জানা যায়, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার রয়েছে অত্যন্ত সুসম্পর্ক। এছাড়া, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছেও তার রাজনৈতিক দক্ষতা ও যোগ্যতার বেশ সুনাম রয়েছে। দলের প্রতি তার অবিচল আস্থা, ত্যাগ ও অবদানের কারণে তিনি সবার কাছেই গ্রহণযোগ্য একজন ব্যক্তি।

​স্থানীয় জনগণের দৃঢ় বিশ্বাস, পরীক্ষিত, দক্ষ ও যোগ্য নেতা হিসেবে শহিদুল ইসলাম বাবুলকে যদি মন্ত্রিত্ব দেওয়া হয়, তবে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং দেশ ও দশের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com