শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পিরোজপুরে প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বজ্র ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা  তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ পিরোজপুরে পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন বাটজার পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি সাফওয়ান, সাধারণ সম্পাদক ইমন চৌধুরী দেশের পর্যটন খাতকে টেকসই, আধুনিক ও বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : বিমান ও পর্যটনমন্ত্রী পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা (RCCE) বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে সমন্বিত জাতীয় উদ্যোগের ডাক ইনফো বাংলার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি বিসিবির ৩৭ আম্পায়ারের সঙ্গে চুক্তি নবায়ন আইসিসি মতিউরের জামিন নাকচ, বিচার শুরু

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পিরোজপুরে প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বজ্র ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫.৩০ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনকে রক্ষায় প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের আহ্বান জানিয়ে পিরোজপুরে জেলা পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রূপান্তরের উদ্যোগে এবং জার্মান সরকারের (ইগত) ও হেলভেটাস জার্মানির সহায়তায় আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা অংশ নেন।

সভায় রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাই মল্লিক, পরিবেশ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, বাগেরহাটের সহকারী বন সংরক্ষক সুপ্রিয়া হুই, হেলভেটাস বাংলাদেশের হেড অব প্রোগ্রাম শরিয়ার মান্নান, রিসাইকেল জারের সহ প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার মো. মনোয়ারুল ইসলাম, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী শুভাশিস ভট্টাচার্য এবং প্রকল্প কর্মকর্তা শাহেদা বানু সোনিয়া উপস্থিত থেকে পরিবেশ সংক্রান্ত দিক নির্দেশনা দেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সুন্দরবন দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। একে দূষণমুক্ত রাখতে উৎস পর্যায় থেকেই বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের ব্যবহার বৃদ্ধি এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পিরোজপুরকে দূষণমুক্ত রাখতে বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা সহ ব্যাপক কার্যক্রম করে যাচ্ছে জেলা প্রশাসন। সুন্দরবন ও এর আশেপাশের জেলাকে দূষণমুক্ত রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় সুন্দরবনসংলগ্ন পাঁচ জেলার ১৭টি উপজেলায় ৫৩০ জন তরুণকে নিয়ে ১৭টি যুব ফোরাম গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে ৩০০টিরও বেশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন এবং এক লাখ ৭০ হাজার পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে। সভায় পরিবেশ সুরক্ষায় যুব নেতৃত্বের আরও সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com