মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর জাপানে কিউশু দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন মৃত্যু ফরিদপুরে সবজি বিক্রেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি মানিকগঞ্জের সিংগাইরের স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭.৫৭ পিএম
  • ০ বার পড়া হয়েছে

বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক দেশের বাজারে পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সম্প্রতি এক গবেষণায় বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের। এ ঘটনায় তদন্ত করে দায় নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়।

এই প্রেক্ষিতে আজ উচ্চ আদালত বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন -ইএসডিও’র সাম্প্রতিক এক গবেষণায় বাংলাদেশে পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক থাকার প্রমাণ পাওয়া গেছে।

প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রো বা ক্ষুদ্র প্লাস্টিকের কণা শনাক্ত হয়েছে গবেষণায়। এমনকি শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেই পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com