সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

কলা ব্যবসার অন্তরালে ফেন্সিডিল বানিজ্য বরগুনায় ২জন আটক

  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০, ৪.১৩ এএম
  • ২৯৯ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার শহরের আমতলা রোডে অভিযান চালিয়ে ৮বোতল ফেনসিডিল এবং ৩৩ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শহরের আমতলা সড়কে কুদ্দুস মাস্টারের বাড়ি থেকে এ মাদক ব্যবসায়িদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা কলেজ ব্রাঞ্চ রোডের মণীন্দ্র রায়ের ছেলে সমীর (৩৪)ও ঝিনাইদহ জেলার চাঁদপুর ইউনিয়ন এর বালিয়াডাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে সাঈদ (৩৫) কলার ব্যবসার আরৎ দেয়ার জন্য দুই দিন পুর্বে আমতলা সড়কের কুদ্দুস মাস্টারের একটি ঘর ভাড়া নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন রাত একটায় অভিযান চালিয়ে মাদকসহ মাদক এবং মাদক বিক্রির নগদ ৩৩ হাজার টাকাসহ তাদেরকে আটক করে। আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছি। সমীরের নামে এর আগেও কয়েকটি মাদক মামলা রয়েছে । বরগুনার বিভিন্ন জায়গায় মাদক চালান করেন সমীর। বরগুনায় কোন মাদক, জুয়া ও চাঁদাবাজদের কোন জায়গা হবে না। এখনো সময় আছে সবই ভালো হয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com