মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনী’র গোলাগুলি, নিহত ১

  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৮.৫৭ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

সুন্দরবনের বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বন্দুকযুদ্ধে বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র শওকত সরদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর প্রধান রবিউল ইসলাম ওরফে দুলাভাই গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে আহতাবস্থায় আটক করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন সংলগ্ন সুন্দরবনের গভীরে এই ঘটনা ঘটে নিহত শওকত সরদার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের মৃত এজাহার সরদারের ছেলে। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধারের পর কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এসব ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কয়রা থানার ওসি শাহ আলম জানিয়েছেন, সুন্দরবনে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। তবে তিনি বনদস্যু কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর প্রধান রবিউল ইসলাম ওরফে দুলাভাই গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আটক করা হয়েছে। সুন্দরবনের ভেতরে কোস্টগার্ডের অভিযান চলমান রয়েছে। পরে আরও বিস্তারিত জানানো যাবে।

তেতুলতলারচর গ্রামের বাসিন্দা ইয়াসিন গাজী জানান, রাত সাড়ে ১১টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায় তার। তড়িঘড়ি ঘর থেকে বের হয়ে একের পর এক শব্দ শুনতে পান। এ সময় গ্রামের নারী পুরুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা একে একে সবাই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। রাতে অনেক নারী তাদের ছোট বাচ্চাদের নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন বলেন, প্রথমে জানতে পারি, দুই দল বনদস্যুর মধ্যে গোলাগুলি হচ্ছে। তবে সকালে কোস্টগার্ডের উপস্থিতি দেখে মনে হয়েছে বনদস্যুদলের সঙ্গে কোস্টগার্ডের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শওকত সরদার নামে একজন জেলে নিহত হয়েছেন। কয়েকদিন আগে বনদস্যু দুলাভাই বাহিনী তাকে অপহরণ করেছিল বলে দাবি করেন তিনি।

গ্রামবাসী জানিয়েছেন, বনদস্যু দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামের বাড়ি মহেশ্বরীপুর গ্রামেই। বেশ কিছুদিন ধরে ওই বাহিনী সুন্দরবনে সক্রিয় রয়েছে। বনের আধিপত্য ধরে রাখতে মাঝেমধ্যে বিভিন্ন দস্যুবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুলাভাই বাহিনী। প্রথমে তারা ভেবেছিলেন, গত রাতের ঘটনাটিও তার অংশ। তবে এলাকায় কোস্টগার্ডের আনাগোনা দেখে মনে করছেন, দস্যুদলের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলি হয়েছে।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শরিফুল ইসলাম বলেন, রাতে গোলাগুলির ঘটনা সম্পর্কে জানতে পেরে কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। সে বিষয়ে এখনো অভিযান চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানাতে পারব।

বিষয়টি নিয়ে জানতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com