সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

এতিম হযরত আলীর হত্যার বিচার দাবিতে তালতলীতে মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬.২৪ পিএম
  • ৬৩ বার পড়া হয়েছে

হায়দার হাওলাদার বরগুনার তালতলী উপজেলা-তে এতিম কিশোর হযরত আলীর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ৯টায় উপজেলার চরপাড়া বাজারে হরিণখোলা ও চরপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। এসময় পুরো এলাকা বিচার দাবির স্লোগানে উত্তাল হয়ে ওঠে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী একটি মহল টাকার জোরে হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তারা বলেন, মামলার ২ নম্বর আসামি বশির হত্যাকাণ্ডের আগেই দম্ভোক্তি করে বলেছিল, হাসপাতালের চাকরির প্রভাব ব্যবহার করে ময়নাতদন্তের রিপোর্টও নিজেদের ইচ্ছামতো পরিবর্তন করতে পারবে। এ বক্তব্যে স্থানীয়দের মাঝে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা আরও বলেন, এতিম হওয়ায় হযরত আলীর পরিবারকে দুর্বল মনে করে একটি চক্র বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো টাকার প্রভাব বা ক্ষমতার দাপটে এ হত্যাকাণ্ড ধামাচাপা দিতে দেওয়া হবে না। মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে নিহতের চাচা হাবিব মুসল্লি বলেন, আমার ভাতিজা এতিম ছিল। ওর বাবা-মা নেই বলেই কি ওর হত্যার বিচার হবে না? আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এসময় খুনিদের ফাঁসি চাই, এতিম হযরত আলীর হত্যার বিচার চাই, টাকার কাছে মানবো না হার—চাই সুষ্ঠু বিচারসহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চরপাড়া বাজার। বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সকল আসামির গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com