মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২৬, ৭.৫৩ পিএম
  • ৩৭ বার পড়া হয়েছে

এস,এম বশির, নিজস্ব প্রতিবেদকঃ– বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)-এর নেতৃবৃন্দ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময় সভায় দেশের এভিয়েশন ও পর্যটন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সভায় বাটজার নেতৃবৃন্দ এভিয়েশন দেশের পর্যটন শিল্পের ইতিবাচক প্রচারে গণমাধ্যমের কার্যকর ভূমিকা ও তথ্যপ্রাপ্তি সহজ করার বিষয় তুলে ধরেন।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রীতা বলেন, দেশের বিমান ও পর্যটন খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ খাতের ইতিবাচক দিকগুলো দেশ-বিদেশে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
আলোচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, যাত্রীসেবার মানোন্নয়ন, বিমানের বহর সম্প্রসারণ এবং পর্যটন খাতের সম্ভাবনা নিয়েও কথা হয়।
মন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা করছি। থার্ড টার্মিনাল চালুর মাধ্যমে দেশের এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বর্তমানে টার্মিনাল চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বিভিন্ন কারিগরি পরীক্ষা ও অপারেশনাল কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান বাড়বে, পাশাপাশি ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং ও বোর্ডিং প্রক্রিয়ায় গতি আসবে। এতে আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
মন্ত্রী জানান, যাত্রীচাহিদা বৃদ্ধি ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয় বিবেচনায় রেখেই বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়বে এবং সেবার মানও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, “আমরা মিক্সড ফ্লিটের কথা ভাবছি। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথা জানান।
সভায় উপস্থিত ছিলেন বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্য সচিব ইমন চৌধুরী, দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার সাইফ আহমাদ ও সদস্য শাহাদাত হোসেনসহ সংগঠনের চার সদস্যের একটি প্রতিনিধি দল।







শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com