শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি-আর চাল বিতরণ

  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২৬, ৪.৫৪ পিএম
  • ৫৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ- মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নারায়ণগঞ্জ বধির সংঘ-এর উদ্যোগে বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে সরকারি জি-আর চাল বিতরণ করা হয়েছে।

গত শনিবার (৯ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় সংঘের কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে অসহায় ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাজেদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সরকারি ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা প্রয়োজন। তিনি নারায়ণগঞ্জ বধির সংঘের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ত করতে শিক্ষা, সচেতনতা ও মানবিক সহায়তার বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সামাজিক ব্যক্তিত্ব আয়াত আলী, মোস্তফা কন্ট্রাকটর, মনির হোসেন, গাজী শাহ আলম, মাহমুদুর রহমান, এমদাদ ও নুর মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মাঝে জি-আর চাল বিতরণ করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।







শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com