সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ২

  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০, ৭.৫১ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সদর উপজেলার আন্ডারঘর এলাকায় কমলা বেগম (৫০) ও ভবানীগঞ্জ ওয়াপদা অফিস এলাকায় মো. ইসরাফিল (৪৮) নামে দুজনের এ পৃথক মৃত্যু হয়।
নিহত কমলা বেগম শিবপুর গ্রামের আবু তাহেরের স্ত্রী এবং অপর নিহত মো. ইসরাফিল কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় একটি ইটভাটার মালিক।
সদর উপজেলার চন্দ্রগঞ্জের আন্ডারঘর নামক স্থানে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় কমলা বেগম (৫০) গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এর এক ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধা মারা যায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
অপরদিকে কমলনগর তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন জানান, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের রামগতি-লক্ষ্মীপুর সড়কের ওয়াফদা অফিস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসরাফিল (৪৮) নিহত হয়। ইসরাফিলের দুই ছেলে ঢাকায় আছে। তারা আসলে মরদেহ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com