মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.০০ পিএম
  • ২৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার ম

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ-চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ এক আয়োজনকে সামনে রেখে নগরজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী–এর উদ্যোগে আগামীকাল চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহৎ ইফতার মাহফিল। আয়োজনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ইফতার মাহফিলের সার্বিক কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য জনাব মোঃ ইসরাফিল খসরু। তিনি আয়োজনস্থল ঘুরে দেখেন এবং প্রস্তুতির বিভিন্ন দিক—অতিথি অভ্যর্থনা, আসন বিন্যাস, ইফতার সামগ্রী বিতরণ, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনা—সম্পর্কে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য ধারণ করে এই ইফতার মাহফিলকে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে গড়ে তোলাই আয়োজকদের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রামের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশ নেবেন এবং সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ নুরুল আবছার, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম, সদস্য সচিব মোঃ আলী আজম, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান মিয়া, সাবেক সিনিয়র সভাপতি জসিম উদ্দিন মিল্কি, বিএনপি নেতা লায়ন কাজী জিয়া, মামুনুর রশীদ লিটন, রাশেদুল লিটন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাইসার, যুবদল নেতা লিটন, নয়ন, বাবলু প্রমুখ।

আয়োজক সূত্রে জানা গেছে, বিপুল সংখ্যক রোজাদার, দলীয় নেতাকর্মী, পেশাজীবী প্রতিনিধি ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। সে লক্ষ্যে স্টেডিয়াম প্রাঙ্গণে সুসংগঠিত ব্যবস্থাপনা, পর্যাপ্ত ইফতার সামগ্রী, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। শৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত টিমকে নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন বৃহৎ আয়োজনে দলীয় সংহতি জোরদার হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক সক্রিয়তা আরও বৃদ্ধি পায়। বিশেষ করে রমজানের মতো পবিত্র মাসে সামাজিক ও মানবিক বার্তা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সার্বিক প্রস্তুতি সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। তারা বলেন, সফল আয়োজন নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতিই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।

চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে নগর রাজনীতিতে সৃষ্টি হয়েছে বিশেষ তাৎপর্যপূর্ণ পরিবেশ। আয়োজকরা আশা করছেন, এটি হবে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের এক স্মরণীয়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com