শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পৃথিবী ছাড়লেন নারায়ণ চন্দ্র সরকার আইনের শাসন ও মৌলিক অধিকারের চরম লঙ্ঘন ‘শোন-অ্যারেস্ট’ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে আলু বোঝাই পাওয়ারটলি ও পাগলুর সংঘর্ষে আহত ৮ নিহত ১ হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর ১৭ বছরের নিপীড়ন-নির্যাতন পেরিয়ে সংরক্ষিত নারী আসনে প্রত্যাশী অ্যাড. ফরিদা আকতার আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো–এস এম জাহাঙ্গীর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পেট্রলো ডিজেল কম দেওয়ায় পাম্পের মালিককে ২০ হাজার টাকা জরিমানা মরহুম আব্দুল লতিফ ফকিরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার পার্টি হয়ে গেল তুরাগে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের নির্দেশদাতা শেখ হাসিনা চাঁদপুর ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার বিএনপির ২গ্রুপের মধ্যে সংঘর্ষ

আইনের শাসন ও মৌলিক অধিকারের চরম লঙ্ঘন ‘শোন-অ্যারেস্ট’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.১২ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

(এই আদেশ দেওয়া হয়েছে কি আইজি বা মন্ত্রীর নির্দেশে? নাকি এখনও কোনো গুপ্ত রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে?)

তাইফুর বায়জীদ আখন্দ, ভূরাজনৈতিক বিশ্লেষকঃ- সম্প্রতি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে ইস্যু করা একটি দাপ্তরিক আদেশ জনমনে গভীর উদ্বেগ ও আইনি প্রশ্নের জন্ম দিয়েছে।

ওই আদেশে বলা হয়েছে, নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের কোনো ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার পর যদি দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করাতে সক্ষম থাকে, তবে তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় প্রেফতার বা ‘Shown Arrest’ দেখাতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন প্রকাশ্য ও লিখিত নির্দেশনা কেবল আইনের শাসনের পরিপন্থীই নয়, বরং এটি নাগরিকের মৌলিক অধিকারের ওপর এক সরাসরি আঘাত।

*আইনের শাসনের লঙ্ঘন:*
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার আছে। একজন ব্যক্তি যখন আদালত থেকে জামিন পান, তার অর্থ হলো বিজ্ঞ আদালত তাকে কারামুক্ত থাকার যোগ্য মনে করেছেন। কিন্তু জেল গেট থেকে বের হওয়ার আগেই তাকে অন্য কোনো পুরোনো বা সাজানো মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো বিচার বিভাগের স্বাধীনতার ওপর এক ধরনের হস্তক্ষেপ। এটি আদালতের আদেশকে অকার্যকর করার এক সুপরিকল্পিত অপচেষ্টা।

*আদেশ দাতার আইনি দায়বদ্ধতা ও সাজার বিধান:*
এই ধরনের বেআইনি ও বৈষম্যমূলক আদেশ জারি করা বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধানের চরম লঙ্ঘন। এই আদেশ দাতা কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬৬, ১৬৭, ২২০, ৩৪২ ও ৫০৬ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সরকারি কর্মচারী হয়েও আইন অমান্য করা, অসাধু উদ্দেশ্যে বা কারো ক্ষতি করার জন্য অশুদ্ধ দাপ্তরিক দলিল তৈরি করা, বিদ্বেষপ্রসূতভাবে কাউকে বেআইনিভাবে আটকে রাখা কিংবা কাউকে গ্রেপ্তার বা বড় কোনো ক্ষতির হুমকি দেওয়ার প্রতিটি অপরাধের জন্য আলাদাভাবে ১ থেকে ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড হতে পারে।

ফৌজদারি সাজার বাইরেও ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত (Dismissal) করা যেতে পারে। যেহেতু এই আদেশটি আদালতের জামিন দেওয়ার ক্ষমতাকে কৌশলে বাধাগ্রস্ত করছে, তাই উচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে (Suo Moto) সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt of Court) রুল জারি করতে পারেন। এছাড়া, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করার কারণে ভুক্তভোগী ব্যক্তি ওই কর্মকর্তার বিরুদ্ধে দেওয়ানি প্রতিকার বা উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করতে পারেন।

*আশঙ্কা বনাম অপরাধ:*
মানবাধিকারের বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, উক্ত আদেশে প্রমাণ ছাড়া কেবল ‘তৎপর হওয়ার সম্ভাবনা’ বা ‘সংগঠিত করার সন্দেহে’ কাউকে ‘Preventive Detention’ বা আগাম আটকে রাখা ন্যায়বিচারের পরিপন্থী। আইন চলে তথ্য ও প্রমাণের ভিত্তিতে, কেবল অনুমানের ওপর ভিত্তি করে নয়। ভবিষ্যতে কেউ অপরাধ করতে পারে—এই তাত্ত্বিক আশঙ্কায় তাকে বিনা বিচারে আটকে রাখা কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। এটি নিবর্তনমূলক আটকাদেশের এক আধুনিক সংস্করণ, যা অতীতেও রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।

আমাদের প্রত্যাশা অপরাধের বিচার অবশ্যই হতে হবে, তবে তা হতে হবে প্রচলিত স্বচ্ছ আইনি প্রক্রিয়ায়। প্রতিহিংসা বা দমন-পীড়নের উদ্দেশ্যে আইনের অপব্যবহার করলে তা শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থাকে ধ্বংস করে দেয়। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিতর্কিত ও অযৌক্তিক আদেশটি দ্রুত প্রত্যাহার করবে এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেকের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করবে। অন্যথায়, এটি দেশে বিচারহীনতার সংস্কৃতিকে আরও ভয়াবহ রূপ দেবে এবং কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতাকে উৎসাহিত করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com