মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

হিন্দু ভোটে ‘যুগান্তকারী বার্তা’: যোগ্যতার পক্ষে অবস্থান—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৪৪ পিএম
  • ৪২ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতাঃ-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছেন সনাতনী সম্প্রদায়—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, জাতীয় পতাকা ও সীমান্ত নিরাপত্তা যাদের হাতে সুরক্ষিত থাকবে—এমন নেতৃত্বের প্রতিই আস্থা রেখে হিন্দু ধর্মাবলম্বীরা এবারের নির্বাচনে ভোট দিয়েছেন। তাদের এই সিদ্ধান্ত একটি ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে বিবেচিত হবে।

শুক্রবার রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ব্রাহ্মণপাড়া সর্বজনীন শ্রী শ্রী গীতা ও জগন্নাথ মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত ৩৯তম গীতা জয়ন্তী ও ষষ্ঠতম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর আরও বলেন, অতীতে একটি ধারণা প্রচলিত ছিল যে হিন্দু ধর্মাবলম্বীরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা প্রতীকের প্রতি অনুরাগী। কিন্তু এবারের নির্বাচনে সেই ধারণার পরিবর্তন ঘটেছে। তারা প্রমাণ করেছেন—কোনো প্রতীক নয়, বরং যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা এবং দেশের স্বার্থই তাদের কাছে প্রধান বিবেচ্য বিষয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, শ্রীমৎ স্বামী দেবানন্দ যতি মহারাজ, শ্রীমৎ উজ্জ্বলানন্দ বৃন্দাচারী, শ্রী সুদর্শন চক্রবর্তী, অ্যাডভোকেট তরুণ কিশোর দেব, ড. শ্রীবাস চন্দ্র ভট্টাচার্য, শ্রীযুত বাসু চৌধুরী, গাজী আমান উল্লাহ, ডা. এস কে রায় নান্টু, বাবু স্বপন ধর, ডা. মানিক দেবনাথ, শ্রী অসীম দাশগুপ্ত, শ্রী উজ্জ্বল নাথ, শ্রী আকাশ চৌধুরী নান্টু, সেকত দাশ, শ্রীপ্রভাত বনিক, মাস্টার টিটু মহাজন, শ্রী সঞ্জয় ধরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী সজল চক্রবর্তীর সভাপতিত্বে এবং মানস চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীযুত সুমন কুমার বনিক।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্ত-অনুরাগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com