সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নতুন আক্রান্ত ১৩,মোট-৮৭ লক্ষ্মীপুরে করোনাভাইরাসে সুস্থ্য-৬

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৮.৩২ পিএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ জন। এর মধ্যে রায়পুর উপজেলায় ১২ ও রামগতি উপজেলায় ১ জন আক্রান্ত হয়। এ নিয়ে লক্ষ্মীপুরে সর্বমোট ৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়। আজ বুধবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে বিষয়টি নিশ্চিত করে।
এদিকে লক্ষ্মীপুরে আরও ৬জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিকেলে তাদেরকে সদর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
এ নিয়ে জেলায় ২১ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদের মধ্যে জেলার রামগঞ্জে চিকিৎসকসহ ১০ জন, কমলনগরে শিশুসহ চার জন, রামগতিতে একজন এবং সর্বশেষ বুধবার সদর হাসপাতাল থেকে ছয়জন করোনারোগী সুস্থ হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলাতে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৭৬ জন। এরমধ্যে ২১ জন সুস্থ এবং একজন শনাক্ত হওয়ার আগে মারা যায়। এদের মধ্যে তিনজন ঢাকাতে শনাক্ত হওয়ার পর লক্ষ্মীপুরে পালিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com