মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

ঐইপিজেডে মানববন্ধন ও বিক্ষোভ, ‘রাজনৈতিক পরিচয়ে চাঁদা আদায় বন্ধ না হলে কঠোর কর্মসূচি’

  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১.০৫ পিএম
  • ৪৪ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতাঃ- চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের ফ্রিপোর্ট মোড় এলাকায় ফুটপাতকেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে হকার সমাজ। দীর্ঘদিনের ক্ষোভ ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে জাতীয়তাবাদী হকার্স দলের উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফ্রিপোর্ট মোড় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক হকার শ্রমিক অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিয়মিতভাবে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি, ভয়ভীতি এমনকি মারধরের ঘটনাও ঘটছে বলে দাবি করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইপিজেড থানা জাতীয়তাবাদী হকার্স দলের সভাপতি মোঃ নাজিম উদ্দিন রকি, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বক্তারা বলেন, “আমরা হতদরিদ্র পরিবারের সদস্য। ফুটপাতে ছোট ব্যবসা করে কোনো রকমে সংসার চালাই। কিন্তু প্রতিদিন চাঁদার টাকা জোগাড় করতে গিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়ছি। এভাবে চলতে থাকলে আমাদের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে।”

বক্তারা আরও অভিযোগ করেন, ‘চাঁদাবাজ চক্র’ দীর্ঘদিন ধরে এলাকাটিকে নিয়ন্ত্রণে রেখে হকারদের কাছ থেকে নির্দিষ্ট হারে টাকা আদায় করছে। এতে ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ হকাররা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ছেন।

সমাবেশ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজি বন্ধে দৃশ্যমান পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। তবে হকারদের দাবি—ফ্রিপোর্ট এলাকায় চাঁদাবাজি বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না এলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com