মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

দেড় বছরে রুদ্ধ গণমাধ্যমের কণ্ঠ: পরিসংখ্যানেই দমননীতির স্পষ্ট প্রমাণ

  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৩৮ পিএম
  • ১০৮ বার পড়া হয়েছে

তাইফুর বায়জীদ আখন্দ, ভূরাজনৈতিক বিশ্লেষকঃ– অন্তর্বর্তী সরকারের সময়কালে মত প্রকাশের কারণে কোনো সাংবাদিক কারাগারে যাননি—

এমন দাবি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে বাস্তব পরিস্থিতির সঙ্গে এই বক্তব্যের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র–এর তথ্য অনুযায়ী, এক বছরে অন্তত ৩৮১ জন সাংবাদিক নির্যাতন বা হয়রানির শিকার হয়েছেন। একই সময়ে ৩ জন নিহত, ৪ জনের রহস্যজনক মৃত্যু, ১১৮ জন সরাসরি হামলার শিকার, ২০ জন প্রাণনাশের হুমকি, এবং অন্তত ১২৩ জন সাংবাদিক মামলার মুখোমুখি হয়েছেন — যা গণমাধ্যমের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করে।

একই সঙ্গে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা গেছে। চার সাংবাদিক — শাকিল আহমেদ, ফারজানা রুপা, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত —কে হত্যা মামলায় আটক রাখা হয়েছে বলে আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ জানিয়েছে। এসব মামলার কিছু ক্ষেত্রে প্রমাণের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো, সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগের অভিযোগ। মত প্রকাশ বা সরকারের সমালোচনার কারণে শওকত মাহমুদ, Anis Alamgir এবং Monjurul Alam Panna–এর মতো ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক বার্তা বহন করে না।

আইনগত প্রক্রিয়ায় জামিন পাওয়া সত্ত্বেও তা স্থগিত হওয়া বা একাধিক মামলার কারণে দীর্ঘ সময় আটক থাকার ঘটনাও সামনে এসেছে। দীর্ঘ সময় বিচারবিহীন আটক থাকার বিষয়েও সাংবাদিক সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা কেবল পেশাগত অধিকার নয়— এটি রাষ্ট্রের জবাবদিহিতা ও নাগরিক স্বাধীনতার মৌলিক ভিত্তি। তাই বাস্তবতা অস্বীকার না করে, অভিযোগগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করা এবং সাংবাদিকদের জন্য নিরাপদ ও ন্যায়সংগত আইনি পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের অন্যতম জরুরি দাবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com