সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শিরোনাম: একুশের প্রথম প্রহরে বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৫৫ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতাঃ-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মোৎসর্গকারী বীর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)। একুশের প্রথম প্রহরে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানোর কর্মসূচি পালন করা হয়।

১৯৫২ সালের এই দিনে পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে রাজপথে নেমে এসেছিলেন এ দেশের দামাল তরুণেরা। বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন বিসর্জন দিয়ে তাঁরা রচনা করেছিলেন বাঙালির আত্মপরিচয়ের ইতিহাস। তাঁদের সেই আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয় মাতৃভাষার অধিকার, যা পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্ব স্বীকৃতি পায়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় অমর একুশে ফেব্রুয়ারি। দিবসের শুরুতেই রাত ১২টা ১ মিনিটে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ খলিলুর রহমানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের সূচনা করা হয়।

পরবর্তীতে সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন—দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মোসলেহ উদ্দিন বাহার, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের যুগ্ম মহাসচিব মোঃ আমিনুল ইসলাম, দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক ও ক্লাবের অর্থ সম্পাদক মোঃ হায়দার আলী, ক্লাবের নির্বাহী সদস্য মোঃ ওমর ফারুক, দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি মোঃ রুবেল হোসেন, ক্রাইম পেট্রোল বিডি পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ আসাদুল ইসলাম আসাদ এবং দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ফটোসাংবাদিক মোঃ নুর নবীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আদায়ের সংগ্রাম ছিল না; এটি ছিল বাঙালির আত্মমর্যাদা ও স্বাধিকার চেতনার সূচনা। একুশের চেতনা ধারণ করে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁরা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিও পুনর্ব্যক্ত করেন।

এদিকে, প্রতি বছরের তুলনায় এ বছর শহীদ মিনারে মানুষের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেলেও শ্রদ্ধা ও আবেগে ছিল না কোনো ঘাটতি। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক, গৌরব ও অহংকারের প্রতীক শহীদ মিনার। নীরবতা, প্রার্থনা ও শপথে নতুন প্রজন্ম স্মরণ করে ভাষা শহীদদের অবদান।

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ একুশের চেতনাকে ধারণ করে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com